ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির

আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনা মহামারী মোকাবেলায় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে বলে এতে অভিযোগ করা হয়।

শনিবার ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লাইয়া জুনায়েদি তেহরানে এ কথা জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের আরোপ করা এই নিষেধাজ্ঞা অমানবিক এবং মানবাধিকারের পরিপন্থী। এজন্য করোনাভাইরাস মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি ২ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অবসান ঘটানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলা অনেক কঠিন হয়ে পড়েছে।

এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করার পর ইরানের ৫ প্রদেশের বিভিন্ন শহরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এমন পরিস্থিতিতে রোববার থেকে এসব শহরে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে জনসাধারণের জন্য।

ইরানে রোববার পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪০৮ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

আপডেট সময় ০৬:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০