ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা শনাক্তের তথ্য গোপন, ১২ ঘণ্টার মধ্যে বৃদ্ধার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে শনাক্ত হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই সন্ধ্যা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকালে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন রেখে স্বজনরা চিকিৎসা সেবা দিতে ওই নারীকে হাসপাতালে আনেন। তিনি জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের মৃত শচীন্দ্র সরকারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা রানী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে শনিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর নমুনা দেয়া হয়। রাতে আসা ফলাফলে তিনি করোনা আক্রান্ত বলে জানা যায়। রবিবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনদের কথায় সন্ধ্যা রানীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে ভর্তি করা হয়। এর মধ্যে স্বাস্থ্যকর্মীরা জেনে যান যে ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত। এ সময় তাঁকে হাসপাতাল অভ্যন্তরের ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এরই মধ্যে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, ওই বৃদ্ধার স্বজনরা করোনাভাইরাসে আক্রান্তের বিয়ষটি গোপন করেছিলেন। স্বাস্থ্যকর্মীরা বিষয়টি জানার পর আইসোলেশেন সেন্টারে পাঠানোর সময় তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা শনাক্তের তথ্য গোপন, ১২ ঘণ্টার মধ্যে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৬:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০