ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

লেবুর বাগানে গাঁজা চাষ!

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার ধুনট উপজেলায় লেবুর বাগানে চাষকৃত ৫টি গাঁজার গাছসহ সবুজ ইসলাম (১৯) নামে এক চাষিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটক সবুজ ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামারপাড়া খাদুলী গ্রামের আলী আকবরের ছেলে। পরে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার ধুনট থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, সবুজ ইসলাম ও তার বাবা আকবর আলী পেশায় তাঁত শ্রমিক। বাবা ও ছেলে বাড়ির পাশে লেবুর বাগানে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করেন। গাঁজার গাছগুলো বড় হলে তা কেটে প্রক্রিয়াজাত করে মাদকসেবীদের কাছে বিক্রি করেন বাবা ও ছেলে। সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতের দিকে থানা পুলিশ ওই লেবুর বাগানে অভিযান চালিয়ে ৫টি গাঁজার তাজা গাছ উদ্ধার করে। এসময় বাগান থেকে সবুজ ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান, গাঁজা চাষি সবুজ ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা আকবর আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

লেবুর বাগানে গাঁজা চাষ!

আপডেট সময় ১০:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০