ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপী সীমান্তে জমিতে ঘাস কাটার সময় জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক কৃষককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহত জাহাঙ্গীর আলম হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপী লম্বাপাড়া গ্রামের আইনাল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপী সীমান্তে।

পরে তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জল হোসেন ও নিহত জাহাঙ্গীরের ভাতিজা মাসুদ রানা জানান, সকল সাড়ে ৯টার দিকে জমিতে ঘাস কাটছিল জাহাঙ্গীর। এসময় ভারতের মালদহ জেলার শ্মশানী গোপালনগর বিওপি’র বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যার পর তার লাশ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ফেলে রেখে যায়।

পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। নিহত জাহাঙ্গীর আলম সামান্য মানসিক প্রতিবন্ধী বলে জানান তার ভাতিজা মাসুদ রানা। এ ব্যাপারে ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, ঘটনাটি জানতে পেরে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছে। তবে ঘটনাস্থলে বিজিবি’র কোম্পানি কামন্ডারকে পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৫:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০