ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০৩৬ পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকা পাকাপোক্ত করলেন পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সংবিধানে বদল এনে ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালে তার চলতি শাসনামল শেষ হবে। এরপরও ৬ বছর মেয়াদকালে আরও দুইবার, অর্থাৎ ২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন তিনি।

শনিবার (৪ জুলাই) থেকে এটি কার্যকর হবে বলে সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ওই প্রজ্ঞাপন জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

খবরে বলা হয়, সপ্তাহব্যাপী চলা গণভোটে ৭৮ শতাংশ মানুষ সংবিধানের ওই সংশোধনীর পক্ষে মত দেন। এটিকে পুতিনের এক বিশাল বিজয় হিসেবে দেখা হচ্ছে। যদিও সমালোচকরা বলছেন, ওই গণভোট অবৈধ ছিল। এতে প্রচুর কারচুপি করা হয়। মানুষজনকে বাধ্যও করা হয় এ সংশোধনীর পক্ষে ভোট দিতে।

এদিকে বিশাল এই বিজয়ে রুশবাসীকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছেন, রুশবাসী অন্তর থেকে অনুভব করেছেন যে, সংবিধানের যেই সংশোধনীর প্রস্তবা তোলা হয়েছে তা দরকার এবং দেশের জন্য প্রয়োজন। এই গণভোট রাষ্ট্রের দরকারি বিষয়ে মানুষের ঐক্যকেই তুলে ধরেছে।

চলতি বছরের জানুয়ারিতে পুতিন সংবিধানের ওই বদলের প্রস্তাব তোলেন। সে সময় তিনি গণভোটের কোথাও বলেন, যদিও রুশ পার্লামেন্টে ও আদালতে তার প্রস্তাব অনুমোদিত হওয়ায় আইনত গণভোটের আয়োজন না করলেও চলতো।

সংশোধনীর আগের সংবিধান অনুসারে এই মেয়াদকালের পর আর ক্ষমতায় থাকতে পারতেন না ভ্লাদিমির পুতিন। তাই এ গণভোটের মাধ্যমে ওই সংবিধানে বদল আনা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০৩৬ পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকা পাকাপোক্ত করলেন পুতিন

আপডেট সময় ০৫:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০