ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনা আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের পররারাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (৪ জুলাই) শাহ মেহমুদ কোরেশি নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বলেন, শুক্রবার বিকেলে আমি কিছুটা জ্বর বোধ করি, এবং দ্রুত নিজেকে ঘরবন্দি করে ফেলি। পরে নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত সবল ও কর্মক্ষম আছি। ফলে বাসা থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারবো। আমার জন্য দোয়া করবেন।

পাকিস্তানে করোনা আক্রান্ত রাজনীতিকদের মধ্যে শাহ মেহমুদ কোরেশিই এখন পর্যন্ত সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তি। তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির ভাইস প্রেসিডেন্ট কোরেশিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পরপরই সরকারের দুই নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

খবরে বলা হয়, এরই মাঝে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েক রাজনীতিকের মৃত্যুও হয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা সোয়া দুই লাখের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬শ’রও বেশি মানুষের। সেরে উঠেছেন ১ লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় আড়াই হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

করোনা আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি

আপডেট সময় ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০