ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

উত্তেজনার মধ্যেই লাদাখ যাচ্ছেন রাজনাথ সিং

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গালওয়ান সংঘর্ষের পর একের পর এক বৈঠক হচ্ছে। তবে সীমান্তে উত্তেজনা এখনো কমেনি। গত মঙ্গলবার চৌশলে ইন্দো-চীন সেনা কমান্ডারদের তৃতীয় বৈঠকেও ‘প্রকৃত সমাধানসূত্র’ বের হয়নি।

নিয়ন্ত্রণরেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে এখনো সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকটি বৈঠক প্রয়োজন বলেই মনে করছে ভারতের সেনাবাহিনী।

গত মঙ্গলবার চৌশল সীমান্তে প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে। সেখানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ ও চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের চিফ মেজর জেনারেল লিউ লিন।
জানা গেছে, পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে কিভাবে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে, দু’পক্ষে সেই বিষয়টিই অগ্রাধিকার দেওয়া হয় আলোচনা পর্বে।

তবে পরিস্থিতি ঠিক কোন পথে তার রেশ বুঝতে শুক্রবারই লাদাখ যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারভানে।

জানা গেছে, লাদাখ সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন মন্ত্রী। পরবর্তী কৌশল এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেনা কমান্ডারদের সঙ্গেও।

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চীন সংঘর্ষের পর এই প্রথম লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। এই বৈঠকে থাকবেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

উত্তেজনার মধ্যেই লাদাখ যাচ্ছেন রাজনাথ সিং

আপডেট সময় ০৪:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০