ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির

ইথিওপিয়ায় সহিংস বিক্ষোভে নিহত ৮১, সেনা মোতায়েন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইথিওপিয়ার জনপ্রিয় সংগীত শিল্পী হাছালু হুন্দেসার মৃত্যুর জেরে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির রাজধানী আদ্দিস আবাবায় সেনা মোতায়েন করা হয়েছে। খবর আল জাজিরার।

গত সোমবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শিল্পী হাছালু হুন্দেসা। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। পরদিন সকালেই দেশটির রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভের সময় বেশ কিছু এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গিয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা।

ওরোমিয়ার পুলিশ প্রধান বলেন, এ পর্যন্ত অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ওরোমিয়া স্পেশ্যাল পুলিশ ফোর্সের তিন সদস্যও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় রাজনীতিবীদ জাওয়ার মোহাম্মেদসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাছালু হত্যার উদ্দেশ্য এখনো অজানা। তবে পুলিশের দাবি তারা এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে গেপ্তার করেছে।

৩৪ বছর বয়সি হাছালু হুন্দেসা সম্প্রতি জানিয়েছিলেন যে, তিনি হত্যার হুমকি পাচ্ছেন। বৃহস্পতিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার গানে মূলত ওরোমো জাতির অধিকারের কথা উল্লেখ থাকতো। এছাড়া দেশটিতে তিন বছরের টানা আন্দোলনের মুখে আগের মেয়াদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। ওই সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশে হাকালুর গান মাইকে বাজাতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

ইথিওপিয়ায় সহিংস বিক্ষোভে নিহত ৮১, সেনা মোতায়েন

আপডেট সময় ১২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০