ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

এলাকা থেকে বিতারিত দম্পতির করোনা জয়, সেলাই মেশিন প্রদান

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক দম্পতিকে গ্রামছাড়া করেছিল এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামে এ ঘটনা ঘটে। অবশেষে গত ২১ জুন করোনা জয়ী দম্পতিকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য, ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা।

এদিকে বুধবার দুপুরে মনাকষায় সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি সেলাই মেশিন তুলে দেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুর থেকে গত ২১ মে ওই দম্পতি নিজ গ্রাম চাঁদশিকারী এলে বাড়িতে রাখতে অপারগতা প্রকাশ করেন সৎ মা। বিষয়টি বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হককে জানিয়েও কোন কাজ হয়নি। আক্রান্ত স্বামী জানান, গ্রামে আশ্রয় না পেয়ে তারা পাশের গ্রাম শ্যামপুর ইউনিয়নের বাবুপুরে শ্বশুরবাড়ি গেলে সেখানেও এলাকাবাসীর বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে বসবাসের ব্যবস্থা হয় তাদের। প্রথমে তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এদিকে গত ২৩ মে নমুনা সংগ্রহের পর তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এলে তাদের আশ্রয়স্থলটি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

এলাকা থেকে বিতারিত দম্পতির করোনা জয়, সেলাই মেশিন প্রদান

আপডেট সময় ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০