ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির

চীনের পাশে থাকতে লাদাখের পথে ২০ হাজার পাকিস্তানি সেনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত ও চীনের সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। চলছে দফায় দফায় বৈঠক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দুই পক্ষই। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! শোনা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজস চলছে চীনের। আর তাই চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।

সূত্র বলছে, গিলগিট-বালতিস্তান এলাকার দিকে সেনা পাঠিয়েছে পাকিস্তান। চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ২০,০০০ অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছে, চীন-পাকিস্তান উভয়েই ভারতের সঙ্গে ‘টু ফ্রন্ট ওয়ার’ এর দিকে যেতে চাইছে।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের। এমনকি পাকিস্তানের কুখ্যাত বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে।
এদিকে আবার কাশ্মীরের দিকে দলে দলে জঙ্গি পাঠানো হচ্ছে। সাম্প্রতিককালে অন্তত ১২০ জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা। এদের বেশির ভাগই পাকিস্তানি জঙ্গি বলে জানা গেছে। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে ভারতের পরিস্থিতি টালমাটাল করে দেওয়ার ছক কষছে দুই দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

চীনের পাশে থাকতে লাদাখের পথে ২০ হাজার পাকিস্তানি সেনা

আপডেট সময় ০২:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০