ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ইরানে ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেক। দেশটির রাজধানী তেহরানের সিনা আথার ক্লিনিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি ও আনাদুলু এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভিডিওতে অনেক দূর থেকে ধোয়া দেখা গিয়েছে। কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হরিরচি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, দশজন মহিলা এবং তিনজন পুরুষ প্রাণ হারিয়েছেন। পরে নিহতের সংখ্যা আরও ছয় জন বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানান।

তেহরানের ডেপুটি হেড পুলিশ স্থানীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ক্লিনিকে অক্সিজেন ট্যাঙ্ক ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

দমকল কর্মকর্তা জালাল মালেকি জানিয়েছেন, বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তারা বেশিরভাগ উপরের তলায় ছিলেন। অপারেশন রুমে, যাদের অপারেশন চলছিল অথবা রোগীদের সঙ্গে ছিলেন তারা দুর্ভাগ্যবশত ধোঁয়া এবং গরমে প্রাণ হারিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতর ২৫ জন কর্মী ছিলেন যারা সার্জারি এবং অন্যান্য মেডিকেল কাজকর্মে যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ইরানে ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

আপডেট সময় ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০