ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লালমনিরহাটে এবার মাটির নিচে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটে তৃতীয় দফায় এবার মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় শহরের স্টোর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ী শরাফত আলীর বাড়ি থেকে এসব সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫জুন গ্রেফতারকৃত টাউন ফার্মেসীর মালিক ব্যবসায়ী শরাফত আলীর দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল স্টোরপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির পিছনে টয়লেট ও উঠানের মাটি খনন করে ৭ প্রকারের সরকারি ওষুধ উদ্ধার করে পুলিশ। এসব ওষুধের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

এর আগে গত ২৩ জুন মঙ্গলবার শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ প্রকারের সরকারি ওষুধ ও ১৭৫টি ডিজিটাল ওয়েট মেশিনসহ আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ।

ওই দিন রাতে সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে আব্দুর রাজ্জাক রেজার ভাই হামিদুর রহমান দুলু (৪৫), আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মাহবুব আলম (৫৮), কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার জাকারিয়া (৪০) ও লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেন (৪৫)-সহ ৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে আব্দুর রাজ্জাক রেজার দেওয়ার তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন শহরের টাউন ফার্মেসীতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্বার করে পুলিশ। এ ঘটনায় ওই ফার্মেসীর মালিক ঔষধ ব্যবসায়ী শরাফত আলীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, শরাফত আলীর দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ২বস্তা ওষুধ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি ওষুধ চুরির সিন্ডিকেটের সাথে যারাই জড়িত থাক না কেন কেউ রেহাই পাবে না।

এদিকে, সরকারি হাসপাতালের তিন ষ্টোরকিপার এই ওষুধ সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অপরাধে মামলা হলেও এখন পর্যন্ত লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ থেকে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা না নেয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। মামলায় অভিযুক্তরা দিব্যি সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ ব্যপারে লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আইনের ঊর্দ্ধে কেউই নন। পুলিশ তাদের বিরুদ্ধে যথাসময়েই ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

লালমনিরহাটে এবার মাটির নিচে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

আপডেট সময় ১০:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০