ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বিজিএমইএর সামনে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

আকাশ জাতীয় ডেস্ক:

পোশাক শ্রমিক ছাঁটাই-নির্যাতন, মামলা-হামলা বন্ধ করে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে ঢাকার উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (৩০ জুন) উত্তরা-পশ্চিম এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে সকাল থেকে এ কর্মসূচি পালন করেন আশুলিয়ায় অবস্থিত রেজা ফ্যাশন লিমিটেড ও গাজিপুরের মেরাজ উদ্দিন টেক্সটাইলের শ্রমিকরা।

বিকেল পৌনে ৬টয়া এ প্রতিবেদন লেখার সময়ও তারা এ কর্মসূচি পালন করছিলেন।

আশুলিয়ায় অবস্থিত রেজা ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানায়, কারখানা থেকে অবৈধভাবে ৩ শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়েছে। সেইসঙ্গে শ্রমিকদের নামে মামলাও করেছে। ছাঁটাই শ্রমিকদের বকেয়া বেতনও দেয়নি। বকেয়া বেতনসহ শ্রমিকদের চাকরিতে পুরর্বহাল করার দাবিতে তারা এ অবস্থান ধর্মঘট করেছেন।

অন্যদিকে গাজিপুরের মেরাজ উদ্দিন টেক্সটাইলের শ্রমিকরা জানান, তাদের কারখানায় ৬০ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের কোনো পাওনাদি পরিশোধ করা হয়নি। সেইসঙ্গে তাদের নামে দুটি মামলা দেওয়া হয়েছে। মামলা তুলে নেওয়াসহ শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ অনশন করেছেন তারা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন আকাশ নিউজকে বলেন, কারখানা দু’টিতে অনৈতিকভাবে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে আশুলিয়ার রেজা ফ্যাশন লিমিটেডের মালিকের সঙ্গে কথা হয়েছে আগামী ৮ জুলাই তারা সমাধানে আসবে। কিন্তু গাজিপুরের মেরাজ উদ্দিন টেক্সটাইলের কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আগামীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় শ্রমিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

বিজিএমইএর সামনে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০