ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের বিরুদ্ধে ইরানের গ্রেফতারি পরোয়ানা জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আল কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান।

বাগদাদে পরিচালিত ওই ড্রোন হামলায় ট্রাম্পসহ জড়িত আরও কয়েকজনকে আটকের জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে তেহরান। খবর আল জাজিরার।

সোমবার ইরানের প্রসিকিউটর আলি আল কাসিমের বলেছেন, ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছিলেন সেই হামলার জন্য ট্রাম্পসহ ৩০জনকে দায়ী মনে করে ইরান।
ট্রাম্প ছাড়া অন্য কারো পরিচয় না জানালেও তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তেহরান নিয়মিত চেষ্টা চালিয়ে যাবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা আলকাসিমেরকে উদ্ধৃত করে আরও জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে।

ইন্টারপোলের গ্রেফতার করার জন্য এটিই সর্বোচ্চ অনুরোধ। এই রেড নোটিশের ফলে কোনো দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না। তবে চাইলে সরকার সন্দেহভাজনের ভ্রমণ সীমিত করতে পারে।

মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ইরানি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আর আমেরিকা ও তার মিত্রদের সবচেয়ে বড় শত্রু ভাবা হতো তাকে।

৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

ওই হামলায় কাসেম সোলায়মানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের বিরুদ্ধে ইরানের গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় ০৯:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০