ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিটনেস নিয়ে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে: নাঈম হাসান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোরা ভাইরাসের কারণে ক্রিকেটাররা এখন আর মাঠে আসতে পারছেন না। ফলে ঘরে বসেই ফিট রাখার কাজ চালিয়ে যেতে হচ্ছে। মার্চ মাস থেকেই ক্রিকেটাররা এভাবেই দিন পার করে আসছে। টাইগার স্পিনার নাঈম হাসান মনে করেন, এভাবে ফিটনেস ধরে রাখার কাজটা দিনে দিনে আরও কঠিন হয়ে যাচ্ছে।

সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যমে নাঈম এ কথা জানান। প্রিমিয়ার লিগ বন্ধ হবার পর থেকেই ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন্ তিনি। তবে এখন বৃষ্টির কারণে নিজের ফিটনেস নিয়ে আগের মতো কাজ করতে পারছেন না। ফলে কাজটা আর মোটেও সহজ হচ্ছে না তার জন্য।

নাঈম বলেন, ‘একটু কষ্ট হচ্ছে এই অর্থে যে ফিটনেস ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমরা খেলা, রানিং ও জিমের মাধ্যমে অনেক ক্যালরি বার্ন করি। এখন শুধু জিম ও বাসার ভেতরে রানিং করা হচ্ছে। এবছর করোনার কারণে কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হল না। ভেবেছিলাম প্রিমিয়ার লিগ খেলে যে টাকা পাব সেটা দিয়ে অনেক কিছু করব। যদিও আমি বিসিবি থেকে মাসে বেতন পাই। সেটা পাচ্ছি বলেই ঠিক আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা তাও মাসে মাসে বেতন পাচ্ছি। কিন্তু যারা শুধুই প্রিমিয়ার লিগ খেলে অর্থ উপার্জন করে তাদের কথা একবার ভাবুন। তারা অনেক কষ্ট করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ফিটনেস নিয়ে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে: নাঈম হাসান

আপডেট সময় ০৮:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০