ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা।

রোববার (২৮ জুন) বেলা ১১ টায় বরিশাল নগরের সদর রোডে এই সমাবেশ করা হয়।

সংগঠনের জেলা সভাপতি সম্পা দাস সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্ট কিটের সংকট রয়েছে। অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংসের পথে। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সকলের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হবে।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য এ্যাড. একে আজাদ বলেন, দেশের অনেক হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিন্মি ও নিরাপত্তাহীন। এখানে ছাত্র জোট যে দাবি নিয়ে কর্মসূচি করছে তা যৌক্তিক। আমরা সকলকে আহ্বান করবো, ছাত্র জোটের এই দাবিকে মেনে নিয়ে এবং মানুষের যা যা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এখানে আরো বক্তব্য রাখেন- প্রগতিশীল জেলা ছাত্র জোট ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৮:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০