ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩১ আগস্ট হজ, আরাফাতের ময়দানে সমবেত হবেন ২৫ লাখ মুসলমান

অাকাশ নিউজ ডেস্ক:

আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লোকজন ৮ই জিলহজ (৩০ আগস্ট) মক্কা থেকে তাবুর নগরী মিনার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ৯ জিলহজ (৩১ আগস্ট) ফজরের নামাজের পর থেকে আরাফাতের ময়দানে সমবেত হতে থাকবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখা ধর্মপ্রাণ মুসলমান।

বেলা ১১টা থেকে ১২টার মধ্যে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুৎবা দেয়া হবে। খুৎবা শেষে এক ইকামতে যোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর হাজিরা আরাফাত থেকে মুযদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে খোলা আকাশের নিচে যাত্রী যাপন করবেন। মুযদালিফায় গিয়ে মাগরিব এবং ইশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। মুযদালিফায় থাকা অবস্থায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট ৭২টি পাথর সংগ্রহ করবেন।

১০ জিলহজ্ব (১সেপ্টেম্বর) মুযদালিফায় ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পর মিনায় পৌঁছে বড় জামারা (বড় শয়তান)কে ৭টি পাথর নিক্ষেপ করবেন। সেখানে থেকে ফিরে পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে ইহরাম খোলে স্বাভাবিক পোশাক পরে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন।

কাবার সামনের সাফা ও মারওয়া পাহাড়ে ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। সেখানে আরও এক বা দুইদিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যারা মদিনায় যাননি, তারা মদিনায় যাবেন।

হযরত ইব্রাহীম (আ.) এর সময় থেকে শুরু এই হজের মাধ্যমে বান্দার জন্য আল্লাহর রহমত ও নেয়ামত বর্ষিত হতে থাকবে যুগ যুগ ধরে পৃথিবীর শেষ দিন অবধি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩১ আগস্ট হজ, আরাফাতের ময়দানে সমবেত হবেন ২৫ লাখ মুসলমান

আপডেট সময় ০৯:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭