ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু খান বাহিনীর তিন সদস্য নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু খান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। এসময় অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৬ এর কয়েকজন সদস্য আহত হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহতদের মধ্যে শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফারুক হোসেনকে (৩৫) শনাক্ত করা গেলেও অপর দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী জানান, রোববার সকাল ১০টার কিছু পরে গুলিবিদ্ধ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

অধিক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্র নিশ্চিত করেছে।

তবে অভিযানের বিষয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করা হলেও র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জ ক্যাম্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি। র‌্যাব এর ডিজি খুলনায় প্রেস কনফারেন্স করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, খান বাহিনীর সদস্যরা সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করে বাংলাদেশ অংশের জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই তারা সুন্দরবনের ভেতর দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে চলে যেয়ে সেখানে অবস্থান করতো।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম সুন্দরবনে খান ও বুলবুলসহ কয়েকটি ছোট ছোট দস্যু বাহিনী সক্রিয় হয়ে ওঠে। গত ২০ জুন সুন্দরবনে মাছ শিকারে যাওয়া চার জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে একটি দস্যু বাহিনী। ওই ঘটনার পর র‌্যাব সদস্যরা গত শুক্রবার থেকে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু খান বাহিনীর তিন সদস্য নিহত

আপডেট সময় ০৬:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০