ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৃতীয়বারের জন্য বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বারবার বিয়ের তারিখ দিয়েও দেশের স্বার্থে তা সম্পন্ন করতে পারছেন না প্রধানমন্ত্রী। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেনের ক্ষেত্রে। এ নিয়ে তিন বারের মতো বিয়ে পিছিয়ে দিয়েছেন তিনি।

এর আগে তাঁর দু’বার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় বিয়েটা আর করা হয়ে ওঠেনি। ফের একবার বিয়ের দিন ঠিক করেছিলেন। আগামী ১৮ জুলাই দীর্ঘদিনের বন্ধু বোকে বিয়ে করার কথা ছিল প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেনের।

কিন্তু জানতে পারেন বিয়ের দিন অর্থাৎ আগামী ১৭ এবং ১৮ জুলাই ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠক। করোনা মহামারীর মাঝে এই প্রথম বৈঠকে বসছেন ২৭টি সদস্য দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধানরা। প্রথমে ভার্চুয়াল বৈঠকের কথা থাকলেও পরে সশরীরে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য এবার তৃতীয়বার বিয়ে বাতিল করলেন ফ্রেডরিকসেন। বিয়ে বাতিলের কথা জানিয়ে ফেসবুকে বন্ধু বোয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘এই চমৎকার মানুষটিকে বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু আমাকে ডেনমার্কের স্বার্থে কাজ করতে হবে। তাই আমাদের আবার সিদ্ধান্ত বদল করতে হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তৃতীয়বারের জন্য বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০