ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের একটি পার্কে ৩ জনকে কুপিয়ে হত্যার সপ্তাহ না পেরোতে এবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হোটেলে ছুরিকাঘাত করে ৩ পর্যটককে হত্যা করেছে এক অভিবাসনপ্রত্যাশী।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা ও রয়টার্সের।

তবে হামলাকারীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি।

এছাড়াও ওই অভিবাসনপ্রত্যাশীর ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

গ্লাসগো সিটি সেন্টারে অবস্থিত পার্ক ইন নামে ওই হোটেলটিতে শুক্রবার দুপুর সোয়া একটার দিকে হঠাৎ করে ছুরি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় ওই অভিবাসনপ্রত্যাশী।

এতে হোটেলটিতে অবস্থান করা ১৭, ১৮, ২০, ৩৮ ও ৫৩ বছর বয়সী ৫ পর্যটক গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে অভিযান চালায়।

এ সময় হামলাকারী এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

গুরুতর আহত ওই পুলিশ কর্মর্তাকেও হোটেলে আহত অপর ৫ জনের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আর কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, গত সপ্তাহেও পার্কে এক অভিবাসী লিবীয় যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩

আপডেট সময় ০২:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০