ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার দায়ে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- সদর পৌর এলাকার মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়ার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।

বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান,চলতি মাসের ১৮ তারিখ সন্ধ্যায় শহরের চাকলাপাড়া এলাকার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার এক সহযোগী। এসময় পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে পড়ে চার যুবক। তারা গৃহবধূ ও সবজি দিতে আসা ব্যক্তিকে মারধর করে এবং জোর করে আপত্তিকর ছবিসহ ভিডিও মোবাইলে ধারণ করে। এরপর সেই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে আসছিল তারা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই নারী ও তার স্বামী দেখা করে ঘটনা খুলে বলেন তার কাছে। এরপর গোয়েন্দা পুলিশ পর্যন্ত অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করে। উদ্ধার করা হয় ধারণকরা ছবিসহ ভিডিও ও একটি মোবাইল সেট।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৪:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০