ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.)’র মাজারের দানবাক্সে টাকার স্তুপ, চলছে গণনা

পাকিস্তানের ৪০ ভাগ পাইলটই জাল লাইসেন্সধারী!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স নেই, তারা জাল লাইসেন্স ব্যবহার করেন বলে জানিয়েছেন দেশটির বিমান পরিবহনমন্ত্রী গুলাম সারোয়ার খান। গত মাসে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বুধবার পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি। খবর গালফ নিউজের।

গুলাম সারওয়ার বলেন, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন পাইলট রয়েছেন। এদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় অংশ নেননি। তারা অন্যজনকে পরীক্ষায় বসিয়েছেন।

তিনি আরও জানান, যাদের জাল লাইসেন্স রয়েছে তারা অনেকেই উড়োজাহাজ চালাতে পারেন না। রাজনৈতিক ভিত্তিতে এই সব পাইলট নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা করোনাভাইরাস মহামারির কারণে বিভ্রান্ত ছিলেন।

গত ২২ মে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এতে এ৩২০ মডেলের বিমানটিতে থাকা ৯৭ আরোহী নিহত হন। বেঁচে যান দুই আরোহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী

পাকিস্তানের ৪০ ভাগ পাইলটই জাল লাইসেন্সধারী!

আপডেট সময় ০৬:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০