ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক হোসাইন(৩২) ও শ্বশুর জাকির হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আসামিদের একজনকে বগুড়া থেকে, অপরজনকে রাজশাহীর বাঘা থেকে গ্রেফতার করা হয়েছে।

মামলার অপর দুই আসামি সুমাইয়ার শাশুড়ি ও ননদকে আগেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক সংবাদ সম্মেলনে বলেন, গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের ছাত্রী সুমাইয়া বেগমের লাশ তার স্বামীর বাড়ি নাটোর শহরের হরিশপুর বাগানপাড়া থেকে উদ্ধার করা হয়।

‘সোমবার রাতে এ ঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। ওই রাতেই তার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ওই সময় তার স্বামী ও শ্বশুর গা ঢাকা দেন। তাদের ধরতে জেলা পুলিশ আটটি দল গঠন করে।

‘গতকাল বুধবার রাতে আটটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। শেষ পর্যন্ত আজ সকালে তার স্বামী মোস্তাক হোসাইনকে রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলা থেকে এবং শ্বশুর জাকির হোসাইনকে বগুড়ার নন্দীগ্রাম থেকে গ্রেফতার করা সম্ভব হয়।’

এই পুলিশ সুপার বলেন, তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে রিমান্ডে নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরাম হোসেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার

আপডেট সময় ০৬:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০