ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় কৃষকদের জন্য সেচের পানি বন্ধ করলো ভুটান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

প্রতিবেশী দেশগুলো একেরপর এক ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। গোটা ভারতবাসী যখন চীনের সঙ্গে লাদাখ সীমান্তের উত্তেজনা ও নেপালের মানচিত্র পরিবর্তনের দিকে নজর রাখছে, সেই সময়ে প্রতিবেশী আরেক দেশ ভুটান ভারতীয় কৃষকদের জন্য আসা সেচের পানি বন্ধ করে দিয়েছে।

ভুটান থেকে প্রবাহিত একটি চ্যানেলের মাধ্যমে সেচের পানি আসে ভারতের আসাম রাজ্যের বাকসা জেলায়। কৃত্রিমভাবে তৈরি সেচ চ্যানেল ‘ডং’ এর ওপর নির্ভরশীল বাকসা জেলার অন্তত ২৬টি গ্রামের কৃষক। হঠাৎ করে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় ঘোর বিপাকে পড়েছেন তারা। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৩ সাল থেকে এই চ্যানেলটি দিয়ে ভুটান থেকে প্রবাহিত হয়ে আসার পানির মাধ্যমে চাষাবাদের কাজ করে আসছেন তারা। হঠাৎ করে ভুটান সরকার চ্যানেলটির পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় সংশ্লিষ্ট ভারতীয় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন তারা। ভুটানের সঙ্গে সরকার আলোচনা করে সমস্যার সমাধান করুক এটাই চান সেখানকার কৃষকরা। তবে কী কারণে ভুটান এটি বন্ধ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু প্রতিবেদনে জানানো হয়নি।

বেশ কিছুদিন ধরে প্রতিবেশী দেশ নেপাল ও চীনের সঙ্গে উত্তেজনা চলছে ভারতের। সীমান্তের বিতর্কিত তিনটি এলাকা নিজেদের দেখিয়ে মানচিত্রে পরিবর্তন এনেছে নেপাল। দেশটির সংসদের দুই কক্ষেই মানচিত্র পরিবর্তনের বিল পাস হয়েছে। ভারত এই ঘটনার নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছে।

অপর দিকে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের সংঘর্ষে সম্প্রতি ২০ সেনা নিহত হয়েছেন। এর পর দুই দেশের মধ্যে আলোচনা হলেও সেনা সরায়নি কেউ। এছাড়া সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতীয় কৃষকদের জন্য সেচের পানি বন্ধ করলো ভুটান

আপডেট সময় ০২:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০