ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

করোনাভাইরাস: বিশ্বে যেসব মানুষ বেশি ঝুঁকিতে

আকাশ নিউজ ডেস্ক:  

বিশ্বের প্রায় ১৭০ কোটি মানুষের অন্তত একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা রয়েছে। তারা করোনায় আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ব্রিটিশ এক মেডিকেল জার্নালে প্রকাশিত নিবন্ধে এমনি তথ্য জানানো হয়েছে।

ল্যানসেট গ্লোবাল হেলথে সোমবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে– ইউরোপের মতো বেশি বয়স্ক মানুষের অঞ্চলে এবং আফ্রিকার মতো এইচআইভি ও এইডসের উচ্চ প্রবণতার অঞ্চলে করোনা মহামারীর ঝুঁকি বেশি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, বিশ্বে ৮০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

বিভিন্ন দেশের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ বয়স্ক মানুষ মারা গেছেন।

১৮৮ দেশের উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা এ ধারণা পেয়েছেন। তারা জানিয়েছেন, বিশ্বে সত্তরোর্ধ্ব জনসংখ্যার ৬৬ শতাংশ ডায়াবেটিস, হৃদরোগ বা ফুসফুসের রোগের মতো দীর্ঘমেয়াদি অনেক রোগে ভুগছেন। তারা এই ভাইরাসের সংস্পর্শে এলে অনেক বেশি ঝুঁকিতে থাকবেন।

এ ছাড়া কাজ করতে সক্ষম এমন বয়সীর মধ্যে দীর্ঘমেয়াদি রোগ আছে ২৩ শতাংশের। আর ২০ বছরের কম বয়সীর ক্ষেত্রে তা ৫ শতাংশ।

ওই নিবন্ধের অন্যতম লেখক লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের অ্যান্ড্রু ক্লার্কের মতে, দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা থাকা মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ ছাড়া ভবিষ্যতে টিকা দেয়ার জন্য তাদের অগ্রাধিকার দেয়ার বিষয়টি বিবেচেনায় আগে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

করোনাভাইরাস: বিশ্বে যেসব মানুষ বেশি ঝুঁকিতে

আপডেট সময় ১০:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০