ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

আকাশ বিনোদন ডেস্ক:  

‘এক দো তিন’, ‘ধাক ধাক কারনে লাগা’, ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ এবং ‘ডোলা রে ডোলা’র মতো বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের কোরিওগ্রাফার সরোজ খান। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক কুনাল কোহলি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সরোজের প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকদিন আগে তাকে মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়।

সরোজের পরিবার থেকে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি করার পর তার করোনা টেস্ট করানো হয়েছে। ফল নেগেটিভ এসেছে এবং তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। কয়েকদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।

৭১ বছর বয়সী এই নৃত্যশিল্পী বলিউডের অন্যতম একজন তারকা কোরিওগ্রাফার। দীর্ঘদিন ধরে সিনেমার গানের কোরিওগ্রাফ করছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় তিনি ‘টাবা হো গায়ে’র কোরিওগ্রাফ করেন। এই গানের সঙ্গে নাচেন মাধুরী দীক্ষিত। এই অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন তিনি। সরোজ খান মাধুরী অভিনীত বহু সিনেমার গানের কোরিওগ্রাফার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের নাশকতার ছক ফাঁস, দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০