ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলংকা অথবা আরব আমিরাত হবে এশিয়া কাপ: ওয়াসিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নির্ধারিত সময়েই এশিয়া কাপ ক্রিকেট হবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধান নির্বাহী ওয়াসিম খান। কোথায় হবে, সেটিও স্পষ্ট করেছেন তিনি। ওয়াসিম জানান, শ্রীলংকা বা সংযুক্ত আরব আমিরাতে হবে আগামী এশিয়া কাপ। তার এ বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হচ্ছে না। অথচ আগামী এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তানই।

করাচিতে বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেন, ‘এশিয়া কাপ যথা সময়েই হবে। আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি। ২ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

শ্রীলংকা কিংবা আরব আমিরাতে এশিয়া কাপ হবে জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী। শ্রীলংকা বা আরব আমিরাতে হবে এশিয়া কাপ। শ্রীলংকায় করোনাভাইরাস খুব বেশি ছড়ায়নি। তবে শ্রীলংকা যদি না পারে, তাহলে আরব আমিরাত প্রস্তুত আছে।’

এশিয়া কাপের পরপরই নির্ধারিত হয়ে আছে টি-২০ বিশ্বকাপের সূচি। ওই দুটি আসরের পাশাপাশি নিজেদের সূচি নিয়েও পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। ওয়াসিম বলেন, ‘আমরা ডিসেম্বরে জিম্বাবুয়েকে ঘরের মাঠে স্বাগত জানাব। এরপর নিউজিল্যান্ড সফরে যাব। জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে দক্ষিণ আফ্রিকা।’

আর নভেম্বরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি পাঁচ ম্যাচের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে পিসিবির, বলে জানান ওয়াসিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলংকা অথবা আরব আমিরাত হবে এশিয়া কাপ: ওয়াসিম

আপডেট সময় ০৯:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০