ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

আকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে বাড়িতে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে মাদকাসক্ত এক লম্পট জাকির সিকদার (৩০)।

এ ঘটনার পর ধর্ষিতা বৃদ্ধার ছেলে বাদী হয়ে বরিশালের বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে এবং মাদকাসক্ত একজন জুয়ারি।

বুধবার (২৪ জুন) দুপুরে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ছেলেমেয়েরা ঢাকায় থাকার কারণে ওই বৃদ্ধা উত্তর আগরপুর গ্রামের বাড়িতে একা থাকতেন। ফলে এই সুযোগে প্রায়ই স্থানীয় মাদকাসক্ত জুয়ারি জাকির সিকদার তার সহযোগীদের নিয়ে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি টিনের ছাপড়ার মধ্যে তাসের আড্ডা বসাতো। সেখানে বসে জুয়া খেলা ছাড়াও মাদকসেবন করতো তারা। এসব কারণে কিছুদিন আগে জাকির সিকদারকে বকাঝকা করেন এবং পরবর্তীতে বাড়িতে এসে আবার নেশা ও জুয়ার আসর বসালে পুলিশে জানিয়ে দেবার কথা বলেন গৃহকর্ত্রী ওই বৃদ্ধা। এতে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখালেও কৌশলে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন জাকির সিকদার।

সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে বৃদ্ধাকে চাচি বলে সম্মোধন করে বাইরে ডাকে সে। ডাক শুনে বাইরে বের হলে পূর্বের সকল ঘটনার জন্য বৃদ্ধার কাছে ক্ষমা চায় জাকির সিকদার। এসময় পুলিশ তাকে ধাওয়া করেছে বলে মিথ্যা অজুহাত দেখিয়ে বাকি রাতটুকু ওই বৃদ্ধার বাড়িতে থাকার জন্য আশ্রয় চায় সে। জুয়া ও মাদক ছেড়ে ভালো হয়ে যাওয়ার পরেও পুলিশ এখন তাকে তাড়ায়; এমন কথা শুনে সরল বিশ্বাসে ওই রাতে জাকির সিকদারকে নিজের শয়নকক্ষের পাশের একটি কক্ষে থাকতে দেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা মা। এরপরে রাত ২টার দিকে বখাটে ও মাদকাসক্ত জাকির তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার আকস্মিকতায় বৃদ্ধা মা হতবিহ্বল ও অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের পরে রাতেই পালিয়ে যায় লম্পট জাকির সিকদার।

এদিকে ঘটনার পরে বৃদ্ধার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। এসময় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পরে বৃদ্ধার ছেলে মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসেন এবং ওইদিন সন্ধ্যায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নথিভুক্ত হওয়ার একঘণ্টার মধ্যেই বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সাঁড়াশি অভিযান চালিয়ে গৌরনদীর সরিকল এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে গ্রেফতার করে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণ মামলা দায়েরের একঘণ্টার মধ্যেই মামলার একমাত্র অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে আটক করা হয়েছে। পাশাপাশি ভিকটিম বৃদ্ধা মাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

আপডেট সময় ০৬:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০