ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় এক্সিম ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি এক্সিম ব্যাংকের কর্মকর্তা তানভীর আহমেদ (তুষার) মারা গেছেন। তিনি ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়ার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত করোনায় ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। তাদের মধ্যে সোনালী ব্যাংকের ছয়জন, রূপালী ব্যাংকের দুজন, দি সিটি ব্যাংকের তিনজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের দুজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন, ডাচ-বাংলা ব্যাংকের দুজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন রয়েছেন।

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের একজন এবং এক্সিম ব্যাংকের একজন গত দুই দিনে করোনায় মারা গেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় এক্সিম ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০