ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিসা ও গ্রিন কার্ড স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ১ লাখ ৭০ হাজার বিদেশী কর্মপ্রার্থীদের ভিসা এবং গ্রিন কার্ড স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২২ জুন) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরো জানান, এই পদক্ষেপটি মহামারিজনিত কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মার্কিনীদের কর্মসংস্থান সৃষ্টি করবে।

চলতি বছরের শেষ পর্যন্ত কর্মহীন প্রায় ৫ লাখ ২৫ হাজার মানুষের চাকরিতে এর প্রভাব পড়তে পারে।

আপাতত চার ধরনের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেগুলো হলো: এইচ-১ বি, এইচ ৪, এল-১ এবং জে ১ ভিসা। এ ছাড়া ভবিষ্যতে এইচ ১ বি-র ক্ষেত্রে লটারির চেয়ে যোগ্যতামানে জোর দিতে বলা হয়েছে।

মার্কিন অভিবাসন দফতরের পরিসংখ্যান জানায়, ২০১৯ অর্থবর্ষে ১ লক্ষ ৩৩ হাজার বিদেশিকে এইচ-১ বি ভিসার অনুমোদন দেওয়া হয়েছিল। এর বেশিরভাগই ভারত ও চীনের দক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী।

এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচকরা বলছে, করোনা ভাইরাসের মহামারিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিসা ও গ্রিন কার্ড স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০