ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতাই বড় হুমকি: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতাকেই সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২২ জুন) দুবাইতে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক ভার্চ্যুয়াল সামিটে অংশ নিয়ে এমন মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস।

টেড্রোস বলেন, বৈশ্বিক নেতৃত্বহীনতা এবং অনৈক্যই হচ্ছে করেনা মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। করোনার রাজনীতিই মহামারিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে।

এসময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভুক্ত কিছু রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র নভেল করোনা ভাইরাসকে খুব দুর্বল এবং চীন কেন্দ্রীক মনে করায় দেশটির সমালোচনাও করেন।

তিনি বলেন, বিশ্বে এখন ঐক্য ব্যাপকভাবে প্রয়োজন। কিন্তু দলীয় রাজনীতি মহামারিকে আরও ভয়ংকর হতে সাহায্য করেছে।

বর্তমানে আমরা যে হুমকির মুখোমুখি হয়েছি, সেটা ভাইরাস নয়; এটা হচ্ছে সংহতি ও বিশ্ব নেতৃত্বের ঘাটতি।

‘সব দেশের উচিত স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি প্রধান্য দেওয়া। অর্থনৈতিক, সামাজিক ও বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।’

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১ লাখ ১২ হাজার ৭৮৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪ লাখ ৭১ হাজার ৮৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৮৪ হাজার ৩৬৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতাই বড় হুমকি: ডব্লিউএইচও

আপডেট সময় ১২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০