ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রায়ে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতির ষোড়শ সংশোধনীর রায়ে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সংসদকে খাটো করা হয়েছে। এতে একদিকে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে, অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতি খাটো হয়েছে। এটা খুবই দুঃখজনক।

মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে সাংবাদিকতাবিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিআইবি মিলনায়তনে চার মাসব্যাপী এ কোর্সের আনুষ্ঠানিক সূচনা হয়।

আদালতের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যমের মতো বিচার বিভাগকেও পবিত্রতা রক্ষা করতে হবে। বিচারপতিরা বিচার করবেন, তবে তারা রাজনীতির বিচারক হবেন না। আদালত রাজনীতির মঞ্চ হবেন না। রাজনীতিতে নাক গলাবেন না। বিচারপতিরা ইতিহাস পাঠ করবেন, তবে ইতিহাস বিকৃত করবেন না। সাংবাদিকদের মতো বিচারপতিদেরও নৈতিকতার মানদণ্ডের ভেতর দিয়ে যেতে হবে।

গণমাধ্যম ও আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইনু আরও বলেন, সরকার রায় নিয়ে কোনো রাজনীতি না করলেও বিএনপি কিন্তু রাজনীতি করছে। বিচারকরা বিএনপির রাজনীতির দাবার ঘুঁটিতে পরিণত হবেন না। একই সঙ্গে গণমাধ্যমকেও রাজনীতির দাবার ঘুঁটিতে পরিণত না হওয়ার কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিচারপতিরা সংবিধানের ব্যাখ্যা দেবেন। কিন্তু জনগণের অভিভাবক সাজার চেষ্টা করবেন না। জনগণই দেশের মালিক ও অভিভাবক।

পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। অনলাইন কোর্সের বিস্তারিত তুলে ধরেন এটুআইর ই-লার্নিং কর্মকর্তা আরেফিন চৌধুরী।

শাহ আলমগীর জানান, অনলাইন কোর্সের উদ্বোধন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে নতুন মাইলফলক। সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ, টেলিভিশন সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও উন্নয়ন সাংবাদিকতা- এ চারটি বিষয়ের কোর্সে অংশ নেওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

রায়ে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭