ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিগ বি’র ছেলে হয়েও সুযোগ পেতে ঘুরতে হয়েছে অভিষেককে

আকাশ বিনোদন ডেস্ক: 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগ নিয়ে তোলপাড় বলিউড। কঙ্গনা রনৌত থেকে সোনু নিগম কিংবা অভয় দেওল, একের পর এক অভিনেতা কিংবা গায়ক মুখ খুলতে শুরু করেছেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাথার বিরুদ্ধে। স্বজনপোষণের অভিযোগ নিয়ে যখন বি টাউন জুড়ে তোলপাড় চলছে, সে সময় মুখ খুললেন অভিষেক বচ্চন।

মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও কীভাবে তাকে বলিউডে একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দিয়েছেন, তা নিয়ে মুখ খোলেন জুনিয়র বচ্চন। তিনি জানান, ১৯৯৮ সালে বন্ধু রাকেশ ওম প্রকাশ মেহরার সঙ্গে তিনি একসঙ্গে বলিউডে পা রাখবেন বলে মনোস্থির করেন। রাকেশের পরিচালিত ‘সমঝোতা এক্সপ্রেস’ দিয়েই বলিউডে অভিষেকের সফর শুরু হবে বলে স্থির করেন। কিন্তু রাকেশ এবং তার ছবির দায়িত্ব কোনও প্রযোজক নিতে চাননি। তাদের ফিরিয়ে দেন একাধিক পরিচালকও।

এরপর বিগ বি-র সঙ্গে দেখা করতে এসে জে পি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন। সেখানেই তার লুক দেখে পছন্দ হয়ে যায় জে পি দত্তের। ‘আখরি মুঘল’ নামে একটি সিনেমার জন্য জে পি দত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন। ফলে ‘আখরি মুঘল’র জন্য পছন্দ হয় তাকে। যদিও আখরি মুঘল তৈরি করেননি জে পি দত্ত। তার পরিবর্তে তৈরি হয় ‘রিফিউজি’। ২০০০ সালে জেপি দত্তের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং কারিনা কাপুর খান। এরপর ‘দিল্লি সিক্স’-এ প্রথম বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিষেক বচ্চন।

সুতরাং বলিউডের ভাট, খান, কাপুর, জোহর পরিবারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে একের পর এক, তখন বিগ বি-র ছেলে হয়েও তাকে কীভাবে একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দেন, সেই তথ্য সামনে এনে স্বজনপোষণের অভিযোগকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিলেন অভিষেক বচ্চন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিগ বি’র ছেলে হয়েও সুযোগ পেতে ঘুরতে হয়েছে অভিষেককে

আপডেট সময় ১০:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০