ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী এলিস ওয়েলস ঢাকায়

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ও আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এলিস ওয়েলস দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকা থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক সিদ্দিকি, জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক উপদেষ্টা গওহর রিজভির সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন এলিস। ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রদূত ওয়েলস ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠক করবেন। এর পর, ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তব্য রাখতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সফর করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী এলিস ওয়েলস ঢাকায়

আপডেট সময় ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭