ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অসুস্থ বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালিয়েছে স্বজন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা সন্দেহে অসুস্থ বৃদ্ধাকে মহাসড়কের পাশে ফেলে রেখে সটকে পড়েছে তার ভাইয়ের ছেলে। উৎসুক জনতা সড়কের পাশে পড়ে থাকা বৃদ্ধাকে দেখতে ভীড় জমালেও কেউ তাকে উদ্ধার করেনি। চার ঘণ্টা পর সংবাদকর্মীদের তৎপরতায় পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে এবং হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার বিকালে বরিশালের আগৈলঝাড়া-ঢাকা-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মহাসড়কের পাশে পড়ে থাকা ৭০ বছরের অসুস্থ বৃদ্ধা দীপু বালা এই প্রতিবেদককে বলেন, তার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা তিন-চার বছর আগে মারা যান। দাম্পত্যজীবনে তাদের কোনো সন্তান নেই। মানুষের বাসায় ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

সর্বশেষ দীপু বালা বরিশাল কাঠপট্টি রোডের ধীরেণ সিকদারের বাসায় কাজ করতেন। ওই বাসায় কর্মরত অবস্থায় চার-পাঁচদিন আগে শরীরে দুর্বলতা ও বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হন তিনি। তার মালিক ধীরেণ সিকদার স্থানীয় ডাক্তার দেখিয়ে ঔষুধ কিনে দেন। খবর দেয়া হয় তার গ্রামের বাড়িতে।

এরপর তার ভাই মনোরঞ্জন সাহার ছেলে মিথুন সাহা বরিশাল থেকে সোমবার বৃদ্ধাকে বাড়ি আনতে গিয়ে গন্তব্য পয়সারহাট বাস স্ট্যান্ডে না নেমে পথিমধ্যে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাস স্ট্যান্ডে নামেন তারা। বয়সের ভারে নুয়ে পড়া ও দুর্বলতার কারণে চলাফের করতে না পারা দীপু বালাকে সাড়ে ১২টার দিকে সড়কের পাশে রেখে সটকে পরেন ভাইপো মিথুন।

নড়াচড়া করতে না পেরে অসহায় অসুস্থ বৃদ্ধা সড়কের উপরই শুয়ে পড়েন। বিকেল চারটা পর্যন্ত সময় গড়িয়ে গেলেও আর দেখা মেলেনি ভাইপো মিথুনের। বৃষ্টি আসন্ন দেখে স্থানীয় সাংবাদিকেরা দীপু বালাকে সড়কের একটি হোটেলের বারান্দায় নিয়ে বসান।

এক পর্যায়ে স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় জানালে পুলিশের এসআই শাহজাহান তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান থানার ওসি আফজাল হোসেন। হাসপাতালে অসুস্থ বৃদ্ধার সব ধরনের চিকিৎসা, খাদ্য সহায়তাসহ আনুসাঙ্গিক সুবিধা দেয়ার কথা জানান ওসি আফজাল হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বৃদ্ধার করোনা উপসর্গ নেই বলে মনে হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনে তার করোনা পরীক্ষা করানো হবে।

ওসি আফজাল হোসেন বলেন, করোনা মোকাবিলায় মানুষের বিবেক জাগ্রহ হওয়া দরকার। মানবিকতা বিবর্জিত হলে মাহামারি সংকট আরো ঘনিভূত হবে। বৃদ্ধার ভাইপোর অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসুস্থ বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালিয়েছে স্বজন

আপডেট সময় ০৯:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০