ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের মহাসড়কে কোনো সমস্যা নেই: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের সড়ক ও মহাসড়কে কোনো সমস্যা নেই। যেসব রাস্তা খারাপ ছিল সেগুলোর মেরামত কাজ সম্পন্ন হয়ে গেছে। তাই সড়কের জন্য কোথাও যানজট হওয়ার আশঙ্কা নেই।

মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাস্তা নিয়ে মোটেই চিন্তিত নই। সারাদেশের মহাসড়ক খুব ভালো অবস্থানে আছে। যেগুলো বন্যা ও টানা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। এবার ঈদযাত্রায় রাস্তায় কোনো জানজট হবে না।’

যানজটের সম্ভাব্য কারণ উল্লেখ করেন তিনি বলেন, রাস্তার ওপর পশুবাহী গাড়ি ও ধীরগতির গাড়িগুলো মাঝে মাঝে আটকে যায়। সেতুর ওপর আটকে যায়। এই কারণে আস্তে আস্তে গাড়ির দীর্ঘ লাইন হয়ে যায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকে এখন পর্যন্ত কিছু কিছু রাস্তায় গাড়ির ধীরগতি আছে। কিন্তু কোথাও যানজটের ছবি নেই। আজকে থেকে চাপ বাড়বে রাস্তায়। বিপুল যানবাহন রাস্তায় নামবে। কাজেই যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে সচেতন থাকতে হবে।

পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমি মালিকদের কাছে আবার অনুরোধ করবো, দয়া করে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবেন না। ফিটনেসবিহীন গাড়ি আমরা রাস্তায় পেলে কঠোর ব্যবস্থা নেবো এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। অতিরিক্ত ট্রিপের জন্য চালকদের ওভারটেকিং এবং ওভার স্পিডিংয়ের প্রবণতা আছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের মহাসড়কে কোনো সমস্যা নেই: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭