ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানব দেহে করোনা টিকা পরীক্ষার দ্বিতীয় ধাপে চীনা গবেষকদল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনে করোনার সম্ভাব্য একটি ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল (মানব শরীরে প্রয়োগ) শুরু হয়েছে। এই ধাপে আগের চেয়ে আরও বড় একদল মানুষের শরীরে প্রয়োগ করে সম্ভাব্য এ ভ্যাকসিনের কার্যকারীতা পরখ করা হবে। এই ধাপে সফলতা এলেই তৃতীয় ও শেষ ধাপের ট্রায়াল শুরু হবে।

রোববার চাইনিজ অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস’র (আইএমবিসিএএমএস) ইন্সটিটিউট অব মেডিক্যাল বায়োলজি এ তথ্য জানায়।

আইএমবিসিএএমএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার থেকে তারা নিজেদের সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে। এই ধাপে মূলত ভ্যাকসিনের ডোজ ও তা মানব দেহের জন্য কতোটা নিরাপদ বিস্তৃত পরিসরে তারই গবেষণা চালানো হয়।

এটি মানব দেহে পরীক্ষা চালানো চীনের সম্ভাব্য ৬টি করোনা ভ্যাকসিনের একটি। এর আগে মে মাসে তারা ২০০ জন মানুষের শরীরে সম্ভাব্য ওই ভ্যাকসিন প্রয়োগ করে প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু করে। সেটির ফল আশাব্যাঞ্জক হওয়ায় তারা দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে।

বর্তমানে সারা বিশ্বে করোনার সম্ভাব্য প্রায় ডজনখানেক ভ্যাকসিন মানব শরীরের প্রয়োগ করে গবেষণার বিভিন্ন পর্যায়ে আছে। যদিও এখন পর্যন্ত কোনো সম্ভাব্য ভ্যাকসিনই শেষ ট্রায়াল অতিক্রম করেনি। এর জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। এরই মাঝে চীনের সম্ভাব্য একটি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের এই ট্রায়ালের খবর আশা জাগানিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানব দেহে করোনা টিকা পরীক্ষার দ্বিতীয় ধাপে চীনা গবেষকদল

আপডেট সময় ০৫:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০