ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত, নতুন নিয়ম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। কারন ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের।

তবে সীমান্তে যতই উত্তেজনা বাড়ুক, এতদিন দুই দেশের কোনপক্ষই একে অপরকে উদ্দেশ করে গোলাগুলি ছোঁড়েনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দশকব্যাপী সেই নিয়মের এবার পরিবর্তন ঘটাল ভারতীয় সেনা। লাদাখ সংঘর্ষের পরই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে গোলাবর্ষণ ও গুলি ছোঁড়ার জন্য বাহিনীর পক্ষ থেকে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বদল বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।”
এরপরই ভারতীয় সেনার পক্ষ থেকে LAC-তে অস্ত্র আইনে পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, ১৯৯৬ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এতদিন LAC-র দুইদিকে ২ কিলোমিটারের মধ্যে গোলাবর্ষণ বা গুলি ছোঁড়েনি কোনও পক্ষ। কিন্তু পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরই এবার কঠোর মনোভাব নিচ্ছে ভারত। সেদিনের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহতের পাশাপাশি কমপক্ষে ৭৬ জন সেনা আহত হন। লোহার রডে পেরেক, কাঁটা লাগানো এক অদ্ভুত অস্ত্র নিয়ে সেদিন ভারতীয় সেনাদের উপর চড়াও হয়েছিল চীনা বাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত, নতুন নিয়ম

আপডেট সময় ০২:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০