ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হজ পালনের অপেক্ষায় ১ লাখ ২৭ হাজার ২২৯ বাংলাদেশি

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজ ফ্লাইট শেষ হয়েছে গতকাল সোমবার (২৮ আগস্ট)। এ বছর পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ১৯১টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭৯টিসহ মোট ৩৭০টি ফ্লাইটে গত ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত এসব হজযাত্রী পরিবহন করা হয়। আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) চলতি বছরের পবিত্র হজ পালিত হবে। বর্তমানে এসব হজযাত্রীরা কাঙ্ক্ষিত হজ পালনের প্রহর গুণছেন।

এদিকে, চলতি বছর সৌদি সরকার বাংলাদেশে মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি ই-হজ ভিসা প্রদান করে। সে হিসেবে ভিসা পেয়েও সৌদি আরব যেতে পারেননি ৩৬৭ জন হজযাত্রী।

বুলেটিনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে ৩৮ হাজার ১১৮ জন হজযাত্রীর মেডিক্যাল প্রোফাইল অ্যান্ট্রি করা হয়। সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে ৭৬ হাজার ৯৩০ জনকে সার্ভিস প্রদান করা হয়। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৩৫ হাজার ৬০৪টি। এ ছাড়া ৪৫ হাজার ৫৪৯ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হজ পালনের অপেক্ষায় ১ লাখ ২৭ হাজার ২২৯ বাংলাদেশি

আপডেট সময় ০৬:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭