ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের করোনা সচেতনতা নিয়ে হতাশ চীনা মেডিক্যাল টিম

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের মানুষের করোনা সচেতনতা নিয়ে হতাশ সফররত চীনা মেডিক্যাল টিম। গত কয়েক দিনের অভিজ্ঞতায় তারা বাংলাদেশ সরকারের কাছে চারটি প্রতিবেদন পেশ করবে। এসব প্রতিবেদনে সুনির্দিষ্ট সুপারিশ থাকবে। বাংলাদেশে করোনা সংক্রমণ পিকে (চূড়ায়) উঠেছে কিনা সেটা এখনই বলা কঠিন বলে জানিয়েছেন তারা।

রোববার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব এর সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মেডিক্যাল টিমের সদস্যরা এ তথ্য জানান।

ঢাকা সফররত চীনা মেডিক্যাল টিমের দু’জন চিকিৎসক ডা. জিয়ানউসুমিং ও ডা. লিউহাইট্যাং ডিকাব সদস্যদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বক্তব্য রাখেন।

আলোচনায় চীনা মেডিক্যাল টিমের সদস্যরা জানান, বাংলাদেশের ডাক্তার ও বিশেষজ্ঞদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে তারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চারটি প্রতিবেদন পেশ করবেন।

চীনা বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে করোনা সংক্রমণ কবে নাগাদ পিকে (চূড়ায়) উঠবে বা পিকে উঠেছে কিনা সেটা এখনই বলা কঠিন। করোনা পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিতভাবে লকডাউন করতে হবে।

বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও জানান তারা। আর এই সচেতনতার অভাব দেখে চীনা বিশেষজ্ঞদল খুব হতাশ।

ডিকাব আয়োজিত এ ভিডিও কনফারেন্সে ডিকাব সভাপতি আঙুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা যোগ দেন।

চীন থেকে কোভিড-১৯ রোগের সেবা দিতে দেশটির ১০ সদস্যের মেডিক্যাল টিম গত ৮ জুন ঢাকায় আসে। এই টিমে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদরা রয়েছেন। চীনা মেডিক্যাল টিম করোনা আক্রান্ত রোগীদের পরিদর্শন করেছেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করেছেন।

তারা করোনা মহামারি নিয়ে আলোচনা করেছেন। এই রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দিয়েছেন। চীনা মেডিক্যাল টিম দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত। সোমবার ( ২২ জুন) তারা ঢাকা ত্যাগ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের করোনা সচেতনতা নিয়ে হতাশ চীনা মেডিক্যাল টিম

আপডেট সময় ১১:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০