ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবা দিবসে করোনা আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে দিল সন্তানরা

আকাশ জাতীয় ডেস্ক:

বাবা দিবসের শুরুতেই কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে দিলেন সন্তানরা। শনিবার গভীর রাতে ফয়জুন্নেচ্ছা স্কুলের বিপরীতে ডাস্টবিন থেকে খোরশেদ মিয়া নামে ওই বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পরই সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর পরও সন্তানসহ স্বজনরা এগিয়ে না আসায় পুলিশ লাশটিকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে দাফনের প্রক্রিয়া করে। রোববার তাকে দাফন করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে নগরীর বাদুরতলা এলাকার ফয়জুন্নেসা স্কুলের সামনের ডাস্টবিনে এক বৃদ্ধ লোকের চিৎকার শুনে পথচারীরা জরুরি সেবা ৯৯৯ কল করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই শাওন দাস এবং এএসআই খন্দকার শাহাব উদ্দিন ঘটনাস্থলে যান। পুলিশ দেখেই বৃদ্ধ খোরশেদ মিয়া তাকে বাঁচানোর আকুতি জানান। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

ওই বৃদ্ধ জানান, তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। করোনায় আক্রান্ত বলে নিজ সন্তানরাই তাকে ডাস্টবিনে ফেলে চলে গেছেন।

এ সময় পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, বৃদ্ধ খোরশেদ মিয়া অস্পষ্ট স্বরে জানালেন তার বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবা দিবসে করোনা আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে দিল সন্তানরা

আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০