ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় ন্যাশনাল লাইফের সিইও’র মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি জীবন বিমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল এম এ নাসের বিমা খাতের প্রথম সিইও যিনি করোনায় মারা গেলেন। এর আগে জেনিথ ইসলামি লাইফের সিইও এস এম নুরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।

গত ১২ জুন করোনায় আক্রান্ত হয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

বিমা শিল্পে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় ন্যাশনাল লাইফের সিইও’র মৃত্যু

আপডেট সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০