ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

নেতা-কর্মীর ভারে ডুবে গেল বিএনপির ত্রাণ ভর্তি নৌকা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় যুবদলের ত্রাণ ভর্তি একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার কেশরহাট এলাকার একটি বিলের কোমর পানিতে এ ঘটনা ঘটে। পরে অবশ্য ত্রাণগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণের চেয়ে বিএনপির নেতাকর্মীদের বেশি চাপ থাকায় নৌকাটি বিলের মধ্যে ডুবে যায়। ওই নৌকায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও ছিলেন।

ত্রাণ বিতরণে যাওয়া একাধিক যুবদল নেতা জানান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে এমপি নির্বাচন করবেন। এজন্য মোহনপুরে বানভাসি মানুষের কাছে তার নেতৃত্বে ত্রাণ বিতরণে সিদ্ধান্ত নেন মহানগর যুবদলের মিলনের অনুসারী নেতারা।

সোমবার তারা মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের একটি গ্রামে যাচ্ছিলেন। যুবদলের নেতাদের সঙ্গে ত্রাণ ভর্তি নৌকায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। আরেকটি নৌকাতে কয়েকজন সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা ওঠেন। কিন্তু ত্রাণ থাকা নৌকাটি যাত্রা শুরু করতেই পানিতে ডুবতে থাকে। তখন আতঙ্কে মিলনসহ নেতাকর্মীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন।

শফিকুল হক মিলন জানান, ত্রাণভর্তি নৌকাটিতে তিনিসহ ১৩ জন নেতাকর্মী ছিলেন। বিলে নৌকাটি কেবল চলতে শুরু করেছিল। তখনই নৌকাটিতে পানি ওঠে যায়। এ সময় কিছু ত্রাণের ব্যাগ পানিতে ভাসতে শুরু করে। তবে বেশির ভাগ ব্যাগ নৌকার ওপরেই ছিল। নৌকাটিতে পানি উঠে গেলে পাশের আরেকটি নৌকার ৫০-৬০ জন যুবদলের নেতাকর্মী ত্রাণগুলো উদ্ধার করেন। ভাসতে থাকা ব্যাগগুলোও নেতাকর্মীরা পানিতে নেমে উদ্ধার করেন। এরপর বিকেলে তারা সেগুলো ছয়হাটি গ্রামে নিয়ে গিয়ে বিতরণ করেন।

তিনি আরো বলেন, নৌকায় তারা মোট ২২৫ জন মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, পাউরুটি, ওষুধ এবং স্যালাইন। সেগুলো পানিতে ভিজে গিয়েছিল। তারপরেও সেগুলো নিয়ে গিয়ে বিতরণ করায় বন্যার্ত মানুষেরা অনেক খুশি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নেতা-কর্মীর ভারে ডুবে গেল বিএনপির ত্রাণ ভর্তি নৌকা

আপডেট সময় ০৬:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭