ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

মহামারীর মধ্যেই নির্বাচনী জনসভা শুরু, প্রথম দিন বক্তব্যে যা বললেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বছরের শেষে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মহামারীর মধ্যে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্চ মাসে দেশটিতে লকডাউন শুরুর পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখলেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে তিনি টুইটারে লিখেছিলেন, টুলসার ব্যাংক অব ওকলাহোমা সেন্টারের এই অনুষ্ঠানটিতে অংশ নিতে প্রায় ১০ লাখ লোক টিকেট চেয়ে অনুরোধ জানিয়েছে।
কিন্তু অনুষ্ঠান শুরুর পর দেখা যাচ্ছে ১৯ হাজার আসনের ওই সেন্টারটি পুরো ভরেনি এবং জনসভায় আসা সমর্থক যারা ভেতরে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষমাণ, তাদের জন্য আলাদা ভাষণ দেবার ট্রাম্পের পরিকল্পনাও বাতিল করা হয়েছে।

এই অনুষ্ঠানের কারণে কোভিড-১৯ রোগের বিস্তার আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হয়েছে।

র‍্যালির মাত্র কয়েক ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা দল জানিয়েছে তাদের ছয়জন কর্মী যারা এই জনসভা আয়োজন করছিল তারা কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

ট্রাম্পের এই জনসভা মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবচেয়ে বড় ইন-হাউজ জনসমাগমের একটি।

অনুষ্ঠানে আসা সমর্থকদের কোনও ধরণের অসুস্থতার জন্য নির্বাচনী প্রচারণা দল দায়ী থাকবে না – মর্মে এক ফর্মে স্বাক্ষর করেই জনসভায় যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা।

জনসভা সামাজিক দূরত্ব মেনে করতে হবে, এমন একটি আর্জি শুক্রবার ওকলাহোমার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

কিন্তু ট্রাম্পের ক্যাম্পেইন দল জানিয়েছে, প্রত্যেক ব্যক্তিকে শরীরের তাপমাত্রা মেপে ভেতরে ঢুকতে দেওয়া হবে এবং প্রত্যেককে মাস্ক দেয়া হবে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, এবং ১ লাখ ১৯ হাজার মানুষ মারা গেছেন।

তবে, টুলসার এই অনুষ্ঠানে এক লাখের মত মানুষ আসবেন বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত উপস্থিতি তার চেয়ে অনেক কম হয়েছে।

ট্রাম্প কী বললেন?
উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেছেন, বাইরে অনেক খারাপ মানুষ ছিল, তারা খুবই খারাপ কাজ করছিল- তবে তিনি এর বিস্তারিত জানাননি।

করোনাভাইরাসের জন্য দেয়া সতর্কতার মধ্যেই জনসভায় উপস্থিত হওয়া সমর্থকদের তিনি ‘যোদ্ধা’ বলে আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ মানুষের সংখ্যা অন্য যেকোনও সময়ের চেয়ে এখন বেশি।

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, কট্টর বামদের অসহায় পুতুল।

দেশের কিছু করোনাভাইরাস কেসের বস্তুনিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প।

একই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভে বামপন্থীরাই মূর্তি অপসারণের কাজ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

মহামারীর মধ্যেই নির্বাচনী জনসভা শুরু, প্রথম দিন বক্তব্যে যা বললেন ট্রাম্প

আপডেট সময় ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০