ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

বিয়ে না করায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের বাড়িতে তিনদিন অনশনে থাকার পরও বিয়ে না করায় ক্ষুদ্ধ হয়ে প্রেমিক পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন প্রেমিকা। এতে বিপাকে পড়েছে ওই পুলিশ সদস্য ও তার পরিবার।

জানা গেছে, ধামরাইয়ের নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল লতিফ নাতুর কলেজ পড়ুয়া মেয়ে নাসরিন তার বান্ধবীর মাধ্যমে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে পুলিশ সদস্যে সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন তাদের প্রেম চলে। সম্প্রতি প্রেমিকা পুলিশ সদস্যেকে বিয়ের জন্য চাপ দেয়। বিয়েতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবি নিয়ে বাসনা গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে উঠে ওই প্রেমিকা।তিনদিন অবস্থানের পর বিয়ে না করায় বাড়ির সবাইকে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি দিয়ে ধামরাই থানায় পুলিশ সদস্য পেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ৮ মার্চ ধামরায়ের কালামপুর খোরশেদ আলমের বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু বিষয়টি অস্বীকার করে ওই পুলিশ সদস্য তার পরিবারকে জানিয়েছেন ওইদিন তিনি কর্মস্থল মিরপুরে ছিলেন। তাই ধর্ষণের ঘটনাটি সত্য নয়।
পুলিশ সদস্য সাদ্দামের বাবা মোজ্জামেল হোসেন বলেন, আমাকে জেলের ভাত খাওয়াবে এবং ছেলের চাকরির ক্ষতি করার জন্য চক্রান্ত করা হচ্ছে। কারো প্রলোভনে আমার ছেলের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দিয়েছে।

ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

বিয়ে না করায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা

আপডেট সময় ০৬:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০