ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনাযোদ্ধাদের চিকিৎসায় ২০ শতাংশ ছাড়

আকাশ জাতীয় ডেস্ক: 

সংবাদকর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও যারা সামনে থেকে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছেন তাদের করোনা চিকিৎসার খরচের উপর ২০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা দেবে রাজধানী গুলশানের জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ এ কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধন করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে রয়েছে দেশি-বিদেশি অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও অত্যাধুনিক যন্ত্রপাতি। করোনার নমুনা সংগ্রহের জন্য আলাদা ইউনিট, আইসোলেশন ইউনিট। এছাড়া রয়েছে ২১টি নতুন সিসিইউ এবং আইসিইউ শয্যা, পিসিআর ল্যাব, ভেন্টিলেটর, নেবুলাইজার মেশিন, কার্ডিয়াক মনিটর, বহনযোগ্য ডিজিটাল এক্সরে মেশিন, সিটি স্ক্যান মেশিন, ইসিজি, ইকো, এমআরআই এবং অত্যাধুনিক সুবিধা সম্বলিত কেবিন এবং ওয়ার্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকদার গ্রুপের পরিচালক ও সংসদ সদস্য (এমপি) পারভীন হক সিকদার।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অনলাইনে যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনাযোদ্ধাদের চিকিৎসায় ২০ শতাংশ ছাড়

আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০