ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

বাংলাদেশ থেকে শিক্ষক নেবে সিয়েরা লিওন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিয়েরা লিওনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী ইবুন স্ট্র্যাসার-কিং বলেন, তারা বিশেষভাবে গণিত ও বিজ্ঞান শিক্ষকের সংকটে রয়েছেন। এজন্য বাংলাদেশ থেকে শিক্ষক নিতে চান তারা।

বৃহস্পতিবার কুয়েতে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের সময় এই আগ্রহ দেখান সিয়েরা লিওনের মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তারা বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে।

দশকজুড়ে গৃহযুদ্ধ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সহায়তায় ২০০২ সালে পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্থান ঘটে।ইতিবাচক অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের কথা স্মরণ করেন স্ট্র্যাসার-কিং। তিনি বলেন, বাংলাদেশের সাবেক শান্তিরক্ষীদের তার দেশ সফরের জন্য শিগগরিই সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠাবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিয়েরা লিওনকে সব দিক থেকে সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

সিয়েরা লিওনে বাংলাদেশের পূর্ণ কূটনৈতিক মিশন খোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানা তিনি। তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সংহত হবে বলে উভয়েই মত দেন।

এদিকে জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহামুদ আলী ইউসুফের সঙ্গে সাক্ষাতের সময় ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মাহমুদ আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

আগামী দশকে ৮০ কোটি তরুণ চাকরিহীন থাকবে: বিশ্বব্যাংক প্রধান

বাংলাদেশ থেকে শিক্ষক নেবে সিয়েরা লিওন

আপডেট সময় ০৩:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭