ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

সিয়েরা লিওনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪০৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে চার`শ নয় জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত ছয় শতাধিক নিখোঁজ রয়েছেন। বৈরি আবহাওয়ার মধ্যে শুক্রবারও উদ্ধার তৎপরতা চালিয়েছেন দেশটির উদ্ধার কর্মীরা। সোমবার সকালে ফ্রিটাউনে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর এখন পর্যন্ত চারশ নয় জনের মৃত্যুর তথ্য জানিয়েছে রেড ক্রস।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইলহাদজ অ্যাস সাই জানান, শুক্রবার আমরা হিসাব করে দেখলাম, চার শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। তবে জাতিসংঘের জেনেভা কার্যালয়ের মুখপাত্র মানবিক বিষয়ক সমন্বয়ক জেনস লেয়ার্ক জানান, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, ভুক্তভোগীদের উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে দিন দিন সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।নিখোঁজদের উদ্ধারে লোকজন এখন অবধি বাড়িঘরের ধ্বংসাবশেষের মধ্যে উৎকট গন্ধ উপেক্ষা করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। অনেকেই ভিড় জমাচ্ছেন মর্গের সামনে। মর্গের বাইরে অপেক্ষমাণ ৩০ বছর বয়সী হওয়ানাতু সিসে জানান, নিজের চাচাকে চিহ্নিত করার জন্য এখানে এসেছেন তিনি। কিন্তু চাচাকে তিনি চিহ্নিত করতে পারেননি।

গত বৃহস্পতিবারই তিনশ জনকে গণকবর দেয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখা হয়েছে শতাধিক শিশুর মরদেহ। বৃহস্পতিবার গণকবর দেয়ার আগের দিন এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছিল, মর্গে এসে তারা যেন স্বজনদের মরদেহ চিহ্নিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

সিয়েরা লিওনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪০৯

আপডেট সময় ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭