ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

সিয়েরা লিওনে ভূমিধস, নিহত ৩২১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় ৩১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো অনেকে আটকা পড়ে আছেন। দুই হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের পর সোমবার ফ্রিটাউনের রিজেন্ট এলাকার ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে সৃষ্ট বন্যায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এ ধসের কারণে অনেক ঘর সম্পূর্ণরূপে কাদায় ঢেকে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, মৃতদেহ উদ্ধারে কাজ চলছে।

রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মোসাকুইউ বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী ফ্রিটাউনের দুটি হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। সেখানে স্বজনেরা ভিড় করছেন। ফ্রিটাউনের কনাউট হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা মোহাম্মেদ সিন্নাহ এএফপিকে বলেন, এখন পর্যন্ত তারা ১৮০ জনের মরদেহ গ্রহণ করেছেন। এদের অধিকাংশই শিশু। তবে যে হারে মরদেহ আসছে, তাতে হাসপাতালের মর্গে আর মরদেহ রাখা সম্ভব নয়।

সিন্নাহ আরও বলেন, অনেক মরদেহ বেসরকারি একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিবিসির একজন সংবাদদাতা বলছেন, সোমবার বৃষ্টির পর ভুমিধসের সময় অনেক লোক ঘুমিয়ে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

সিয়েরা লিওনে ভূমিধস, নিহত ৩২১

আপডেট সময় ১১:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭