ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

চীনা প্রেসিডেন্ট মনে করে কিমের ছবি পোড়ালেন বিজেপি নেতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোথায় ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল, কোথায় বেইজিং আর কোথায় পিয়ংইয়ং! চিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে ইতিহাস-ভূগোল মিলিয়ে ফেললেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা ও তার অনুসারীরা।

লাদাখে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় ফুঁসছে ভারত। চারিদিকে বিক্ষোভ। চীনা পণ্য বয়কটের ডাক ক্রমশ জোরালো হচ্ছে। এই ক্ষোভের জের ধরে আসানসোল বিজেপি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়াতে গিয়ে আগুন দিয়ে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের ছবিতে। খবর দ্য ওয়ালের।

টুইটারের এক ভিডিওতে দেখা গেছে, আসানসোলের দক্ষিণ-১ মণ্ডলের বিজেপি সভাপতি পরিচয় দিয়ে গণেশ মান্ডি নামের এক ভদ্রলোক বলছেন, ‘লাদাখের ঘটনার বিরুদ্ধে আমরা মিছিল বের করেছি। আমরা এবার চীনের প্রধানমন্ত্রী কিম জনের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানাব।’
গণেশ এও বলেন, ‘সাধারণ মানুষের কাছে আবেদন– চীনা পণ্য বর্জন করুন। স্বদেশী পণ্য ব্যবহার করুন।’ তারা সবাই মিলে চীনকে অর্থনৈতিকভাবে দূর্বল করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
স্বাভাবিকভাবেই কিমকে চীনের প্রধানমন্ত্রী বলা নিয়ে হাসাহাসি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তবে আসানসোলের অন্যান্য বিজেপি নেতারা বলছেন, সেনাদের রক্ত দেখলে কোনো সাচ্চা দেশপ্রেমীর মাথার ঠিক থাকে না। এসব হতেই পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

চীনা প্রেসিডেন্ট মনে করে কিমের ছবি পোড়ালেন বিজেপি নেতা

আপডেট সময় ০২:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০